আফ্রিকার দেশ রুয়ান্ডা

লকডাউন অমান্য করায় দুজনকে গুলি করে হত্যা!

২৬ মার্চ ২০২০, ০২:১৭ PM

© সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এর বিস্তার ঠেকাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে রুয়ান্ডা। তবে তা অমান্য করে বাড়ির বাইরে যাওয়ায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। বুধবার এ ঘটনা ঘটেছে। খবর: ওয়াশিংটন পোস্ট।

রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা বলেছেন, নিহত ওই দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হলে তারা মারা যান।

পূর্ব আফ্রিকা অঞ্চলে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানেই প্রথম করোনাভাইরাস রোধে লকডাউন ঘোষণা করা হয়। সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে রোববার থেকে সেখানে। শুধু জরুরি পরিষেবা চালু রয়েছে।

দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
  • ১১ এপ্রিল ২০২৬
close