এবার করোনাভাইরাসে ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু

২৬ মার্চ ২০২০, ০১:২৮ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাঙ্গেরিতে নিযুক্ত ব্রিটেনের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বুদাপেস্টে তার মৃত্যু হয়। বুধবার ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর: গার্ডিয়ান।

বিবৃতিতে জানানো হয়, স্টিভেন ছিলেন নিবেদিত প্রাণ কূটনীতিক। দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাকে যারা চিনতেন এবং একসঙ্গে কাজ করেছেন, সবাই তার অভাব অনুভব করবেন।

এর আগে রিয়াদ ও কাবুলেও দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ বুদাপেস্টে দায়িত্ব দেয়া হয় তাকে। তবে তার অন্য কোনো স্বাস্থ্য জটিলতা ছিল কি না, জানা যায়নি।

সম্প্রতিতে মেক্সিকোতে ছুটি কাটিয়ে বুদাপেস্টে ফেরেন স্টিভেন। গত সপ্তাহের শুরুতে হোয়াটসঅ্যাপ বার্তায় নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়ে তিনি আইসোলেশনে চলে যান।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, স্টিভেন ডিকের মৃত্যুর খবরে তিনি দারুণ মর্মাহত। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাবে হাঙ্গেরিতে এ পর্যন্ত সোয়া দুইশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দশ জনের।

বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬