বাংলাদেশের স্বাধীনতা দিবসে ট্রাম্পের অভিনন্দন

২৬ মার্চ ২০২০, ১০:১৮ AM

© সংগৃহীত

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জনগণকে তার শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এবং ২০২১ সালে সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে আপনারা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছেন, তখন আপনাকে ও দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

বাংলাদেশের বিভিন্ন খাতে অভূতপূর্ণ অগ্রগতি লাভের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রক্তক্ষয়ী ও বিধ্বংসী স্বাধীনতা যুদ্ধের পর বিগত ৪৯ বছরে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতির সঙ্গে এগিয়ে চলছে এবং কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জন করছে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়নের এই ধারায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের উভয় দেশের অর্থনীতি দু’দেশের জনগণের সমৃদ্ধিতে অবদান রাখায় আমি গর্বিত।’

ট্রাম্প এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং শীর্ষস্থানীয় আন্তর্জাতিক দাতা হিসেবে সংকট উত্তরণে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ সাফল্য অর্জনে এবং আগামী বছরগুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬