জাহাজের মেঝেতে ১৭ দিন বেঁচে ছিল করোনা, গবেষকদের কপালে চিন্তার ভাঁজ

২৫ মার্চ ২০২০, ০৮:৫০ PM

© সংগৃহীত

যাত্রীবাহী একটি জাহাজের মেঝেতে ১৭ দিন পরেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি যে কেবিনে ছিলেন, তিনি সেখান থেকে বের হয়ে যাওয়ার ১৭ দিন পর পরীক্ষা করে এটি দেখা গেছে। যাত্রীবাহী ঐ জাহাজের নাম ডায়মন্ড প্রিন্সেস।

গবেষকরা জানিয়েছেন, পরীক্ষার জন্য কেবিনটি জীবাণুনাশক না করে রেখে দেওয়া হয়েছিল। তবে ঠিক কিভাবে এতো দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে ভাইরাসটি, তা উদঘাটন করতে পারেননি গবেষকরা। বিষয়টি জানার পর থেকেই গবেষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

মার্কিন গবেষক এবং সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশনের প্রধান ডা. টম প্রিডেন বলেন, মশা যেমন ম্যালেরিয়া ছড়ায়, এঁটেল পোকা রোগ ছড়ায়, তেমনি জাহাজে এটি ছড়িয়ে গেছে। কিন্তু কিভাবে এটি ছড়াল, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ডায়মন্ড প্রিন্সেস এবং গ্র্যান্ড প্রিন্সেস যাত্রীবাহী জাহাজে আট শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অন্তত ১০ জন মারা গেছেন। জানা গেছে, আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ১৭.৯ শতাংশের শরীরে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায়নি।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬