করোনা: স্পেনে ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু

২৫ মার্চ ২০২০, ০৭:৩৭ PM

© ফাইল ফটো

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হযে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে এ ভাইরাসে মৃতের সংখ্যা এটাই সর্বোচ্চ। ২৫ মার্চ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, স্পেনে করোনাভাইরাস পরিস্থিতি দ্রুত আরও খারাপের দিকে ধাবিত হচ্ছে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, ২৫ মার্চ পর্যন্ত স্পেনে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০। এর মধ্যে তিন হাজার ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে পাঁচ হাজার জন।

দেশটিতে আক্রান্তদের মধ্যে প্রায় পাঁচ হাজার ৪০০ স্বাস্থ্যসেবা কর্মীও রয়েছে।

ইউরোপে ইতালির পরই এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। মাদ্রিদ, কাতালোনিয়াসহ দেশটির বিভিন্ন শহরে আক্রান্ত লোকজনের সংখ্যা বাড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে সাধ্যমতো প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একইসঙ্গে নাগরিকদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সবচেয়ে খারাপ সময় আসতে এখনও বাকি রয়েছে।

বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬