করোনাভাইরাসে একদিনে প্রাণ গেল ৪ বাংলাদেশির

২৫ মার্চ ২০২০, ১০:৪৪ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই চারজন বাংলাদেশি মারা গেছেন। গতকাল মঙ্গলবার নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে আটজন বাংলাদেশির প্রাণ গেল।

নিহতদের মধ্যে এলমহার্স্ট হাসপাতালে আবদুল বাতেন (৬০), নুরজাহান বেগম (৭০) এবং এক বাংলাদেশি নারী (৪২) মারা যান। এছাড়া প্লেইনভিউ হাসপাতাল নর্থওয়েলে মারা গেছেন এ টি এম সালাম (৫৯)। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৩ মার্চ মারা গেছেন আমিনা ইন্দ্রালিব তৃষা (৩৮) এবং মোহাম্মদ ইসমত (৬৯)। আর আগের সপ্তাহে মারা গেছেন মোতাহের হোসেন ও মোহাম্মদ আলী নামে দুই বাংলাদেশি।

জানা গেছে, নিহত আবদুল বাতেনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। তিনি ব্রুকলিনে বাস করতেন। আর ৪২ বছরের নারীর বাড়ি মৌলভীবাজার। তিনি অ্যাস্টোরিয়ায় থাকতেন। রংপুরের এ টি এম সালাম থাকতেন ওয়েস্ট বে লং আইল্যান্ডে। মোহাম্মদপুরের নুরজাহান বাস করতেন এলমহার্স্ট এলাকায়। তাদের স্বজনেরা আগে এক দিনে লাশ পেলেও এখন দুদিন সময় লাগছে।

বোর্ড অব ইলেকশনের সদস্য মাজেদা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘মেয়র অফিস থেকে জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই ট্যাক্সিচালক। তারা ডেলিভারির কাজে নিয়োজিত মানুষ। তাদের মাধ্যমে পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন।’

তিনি বলেন, ‘যারা বাংলাদেশি কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করি, তাদের মেয়র অফিস থেকে বাংলাদেশির মৃত্যুর সংবাদ জানানো হয়েছে। বাংলাদেশিদের এই ভাইরাস সম্পর্কে সতর্ক করতে বলা হয়েছে। অযথা ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে।’

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে খারাপ পরিস্থিতি নিউইয়র্কে। সেখানে প্রতিদিন আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। সেখানে করোনাভাইরাস বুলেটের গতিতে ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

নিউইয়র্কে করোনায় কমপক্ষে ২১০ জন মারা গেছেন। আর আক্রান্ত মানুষের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬