করোনা সারাতে নিজের সিদ্ধান্তে ‍ওষুধ খেয়ে মৃত্যু, স্ত্রী মৃত্যুশয্যায়

২৪ মার্চ ২০২০, ০৯:১৮ AM

© ফাইল ফটো

করোনা ভাইরাস প্রতিরোধে এখনো কোন প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। ফলে মৃতের সংখ্যা ক্রমশই দীর্ঘ হচ্ছে। করোনায় আতঙ্কিত হয়ে এর চিকিৎসায় নিজের থেকেই ওষুধ খেয়ে মারা গেছেন এক ব্যক্তি। একই ওষুধ তার স্ত্রীও সেবন করেন। তিনি এখন মৃত্যুশয্যায়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, ক্লোরোকুইন ফসফেট নামক এই রাসায়নিক ম্যালেরিয়া চিকিৎসায় স্বল্পমাত্রায় ব্যবহার করা হয়। তবে বাণিজ্যিকভাবে এটি ব্যবহার হয় মাছের ট্যাঙ্ক পরিষ্কারের জন্য। কিছু গবেষণায় প্রাথমিকভাবে দেখা গেছে, ক্লোরোকুইন কার্যকর হতে পারে সার্স করোনাভাইরাস-২ এর ক্ষেত্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এর আগে বলেছেন, করোনাভাইরাস ঠেকাতে ক্লোরোকুইন সহায়তা করবে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য মানুষ নিজের মতো করে উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। তবে নিজের থেকে এ রোগের চিকিৎসা করার চেষ্টা করাটাই বোকামি। এমনকি ভুল সিদ্ধান্তের কারণে প্রাণও যেতে পারে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬