করোনা: কর্মীদের অগ্রিম বেতন দিয়ে ছুটি দিলেন নিপুন

২৪ মার্চ ২০২০, ০৯:০৭ AM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস মোকাবেলায় নিজের লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ বন্ধ ঘোষণা করেছেন চিত্র নায়িকা নিপুন। প্রতিষ্ঠান বন্ধ করলেও কর্মীদের আগামী মাসের অগ্রিম বেতন দিয়েছেন তিনি।

এ বিষয়ে জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই অভিনেত্রী বলেন, সমগ্র পৃথিবী করোনার কারণে থেমে আছে। বাংলাদেশেও এখন একইও অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষদেরও সহযোগিতা করেছি।'

নিপুণ জানান, বিদেশ থেকে তার মা, ভাই ও মেয়ে দেশে ফেরায় তারা এখন নিজেদের গৃহবন্দি করে রেখেছেন। কেউ যদি বাইরে থেকে দেশে আসেন তবে একই কাজ করার আহ্বান জানান তিনি।প্রতিষ্ঠানের উদ্বোধনী আয়োজনে কনা-আলিশার সঙ্গে নিপুণ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬