করোনা সংক্রমণ থেকে বাঁচতে যা করতে হবে

১৮ মার্চ ২০২০, ০৪:২৮ PM

© সংগৃহীত

সারা বিশ্ব এখন করোনা আতঙ্কে ভুগছে। এই রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছে প্রায় সাড়ে সাত হাজার মানুষ। বাংলাদেশেও এই রোগের ভয়াল থাবা লেগেছে। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও গেছেন। করোনাভাইরাসের কোন প্রতিষেধক অবিষ্কার না হওয়ায় এই রোগ নিয়ে মানুষের দুশ্চিন্তার যেন শেষ নেই। বিশেষজ্ঞরা বলছেন করোনা থেকে বাঁচতে হলে সতর্কতা অবলম্বন করতে হবে। নিচে করোনা ঝুঁকি থেকে বাঁচতে কিছু উপায় দেয়া হল...

নিজেকে সুরক্ষিত রাখুন

নিজেকে সুরক্ষিত রাখা এই সময়ে সবচেয়ে জরুরি। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বারবার হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন। তবে সবচেয়ে ভালো হয় সংক্রমণ থেকে বাঁচতে বাড়িতে থাকা।

একান্তই বাড়ির বাইরে বের হতে হলে কী করবেন?

যদি একান্তই বাড়ির বাইরে বের হতে হয় তাহলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা জরুরি। যদিও করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে সংক্রমিত হয় না। করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ করলে, হাঁচি, কাশির মাধ্যমে পাশের জনের শরীরে সংক্রমিত হয়। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে ভালো করে হাত ধুয়ে বের হোন এবং বাড়ি ফেরার পরেও হাত ধুতে হবে। কোনোভাবেই হাত না ধুয়ে সেটা চোখে মুখে দেওয়া যাবে না।

ছয় ফুট দূরত্ব বজায় রাখুন

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা সংক্রমণ রুখতে যতোটা সম্ভব একে অপরের মধ্যে দূরত্ব বজায় রাখুন। ১০ জনের বেশি একটা জায়গায় কেউ থাকবেন না। যদি করোনা সংক্রামিত দেশ থেকে কেউ সফর করে আসেন তাহলে তার থেকে একেবারেই দূরত্ব বজায় রাখুন।

হোম ডেলিভারি নিলে কি করবেন?

যদি এই পরিস্থিতিতে কেউ কোনো জিনিস হোম ডেলিভারি নেন, তাহলে কতগুলো বিষয় মেনে চলতে হবে। সতর্ক থাকতে হবে ডেলিভারি এজেন্টদেরও। গ্রাহকের জিনিস সরাসরি তার হাতে না দিয়ে দরজার সামনে নামিয়ে রাখুন। কোনো কাগজে সই করাতে হলে গ্রাহককে বলুন নিজের পেন ব্যবহার করতে। গ্রাহকের সই হয়ে গেলে সেই কাগজে হাত দিয়ে ব্যাগে রেখে হাত ধুয়ে নিন। গ্রাহকদেরও সচেতন থাকতে হবে। করোনা সংক্রমণ যাতে না ছড়ায় যতোটা সম্ভভ কাগুজে কাজ কম করুন। কার্ডে পেমেন্ট করুন। এতে সংক্রমণের আশঙ্কা কম থাকবে।

রেস্তরাঁ এড়িয়ে চলাই ভালো

এই সময়ে রেস্তরাঁয় খাওয়া এড়িয়ে চলাই ভালো। যদি নেহাত যেতেই হয় তাহলে অন্যান্য গ্রাহকদের সঙ্গে ছয় ফুট দূরত্ব বজায় রাখুন। খাবার টেবিল, প্লেট, বোতল ধরার আগে হাত ভালো করে ধুয়ে অথবা স্যানিটাইজার ব্যবহার করুন। এতে সংক্রমণের সম্ভাবনাও কম থাকবে।

শিশুদের নিরাপদে রাখা জরুরি

স্কুল কলেজ ছুটি হয়ে গেলেও সর্বক্ষণ শিশুদের ঘরে রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু তারপরেও কিছু অবশ্য পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বারবার শিশুদের হাত ধুয়ে পরিষ্কার করাতে হবে। অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করাতে হবে।

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬