আমলার ছেলে করোনায় আক্রান্ত, নবান্নকে জীবাণুমুক্ত করার কাজ শুরু

১৮ মার্চ ২০২০, ০৩:৪৫ PM

© সংগৃহীত

নবান্নকে জীবাণু মুক্ত করার কাজ শুরু হল। নবান্নের বিভিন্ন তলায় ও লিফটকে জীবাণু মুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে নবান্নের ওই আমলার ঘর। নবান্নের ষষ্ঠ তলায় ৫১১ নম্বর ঘরে বসতেন তিনি। মঙ্গলবার রিপোর্ট আসতে দেখা যায়, তাঁর ছেলে ভাইরাসে আক্রান্ত। কলকাতায় প্রথম করোনা আক্রান্ত লন্ডন ফেরত ওই কিশোর।

নবান্ন সূত্রে খবর, ১৪ তলা থেকে প্রতিটি তলা প্রথমে জীবাণুনাশক রাসায়নিক ও তারপর ফিনাইল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। লিফটের ফ্লোর, বিভিন্ন দরজার হাতলও একইভাবে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। ৪টি দল পৃথকভাবে নবান্নকে জীবাণুমুক্ত করার কাজ করছে।

১৮ বছর বয়সী ওই যুবক লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রবিবার তিনি দেশে ফেরেন। ওই যুবককে বিমানবন্দর কর্তৃপক্ষ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। বাড়ি ও অন্য জায়গায় যান। ১৬ মার্চ তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ডেপুটি সুপার ও অন্যদের সঙ্গে দেখা করেন। সেখানেই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ ফেরান।

করোনাভাইরাসে যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর পরিবাররে ছয় সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেরই লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। বুধবার বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার অনিমা হালদার বলেন, ‘ওই যুবকের বাবা, মাসহ মোট ছয়জন এখন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। আপাতত তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল টেস্টের রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬