ভারতের সেনাবাহিনীতেও করোনাভাইরাসের হানা

১৮ মার্চ ২০২০, ০১:৫৯ PM

© আনন্দবাজার

এবার ভারতের সেনাবাহিনীতেও নোভেল করোনাভাইরাসের থাবা। লেহ-তে মোতায়েন ভারতীয় সেনার এক জওয়ান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। এই প্রথম সেনাবাহিনীর কোনও জওয়ানের শরীরে এই ভাইরাস মিলল।

৩৪ বছরের ওই জওয়ান ভারতীয় পদাতিক বাহিনীর লাদাখ স্কাউটের সদস্য, যাঁরা ‘স্নো ওয়ারিয়র্স’ নামে পরিচিত। কিছুদিন আগে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন ওই জওয়ান। সেইসময়ই, গত ২৭ ফেব্রুয়ারি ইরান থেকে তীর্থ করে বাড়ি ফেরেন তাঁর বাবা। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

সেনা সূত্রে জানা গেছে, দেশে ফিরে প্রথমে অসুস্থ হয়ে পড়েন ওই জওয়ানের বাবা। ২৯ ফেব্রুয়ারি লাদাখ হার্ট ফাউন্ডেশনে কোয়রান্টিনে রাখা হয় তাঁকে। গত ৬ মার্চ সেখানে তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে।

সেই অবস্থায় পরিবারকে সাহায্য করার পাশাপাশি গত ২ মার্চ কাজে যোগ দেন ওই জওয়ান। বাবার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর দিনই তাঁকেও কোয়ারেন্টিনে রাখা হয়। সোমবার ডাক্তারি পরীক্ষায় তাঁর শরীরেও ওই প্রাণঘাতী ভাইরাস মেলে।

এই মুহূর্তে লেহ-র এসএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই জওয়ানকে। তাঁর স্ত্রী, দুই সন্তান এবং এক বোনকেও আইসোলেশনে রাখা হয়েছে।

অন্যদিকে, করোনার লক্ষণ দেখা দেওয়ায় পুণের সেনা প্রশিক্ষণ শিবিরেও এক সেনা অফিসারকে কোয়ারেন্টিন রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর ডাক্তারি পরীক্ষা হয়নি। সব মিলিয়ে এখনও পর্যন্ত গোটা দেশে ১৪৭ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তিন জন। খবর: আনন্দবাজার।

এমপি হয়ে এবার জনগণের জন্য লাইভ ক্লাস নিচ্ছেন হাসনাত আব্দুল্…
  • ১১ মার্চ ২০২৬
নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী
  • ১১ মার্চ ২০২৬
আজ ইরানে 'সবচেয়ে শক্তিশালী' হামলা হবে: মার্কিন প্রতিরক্ষাম…
  • ১১ মার্চ ২০২৬
পবিপ্রবিতে উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, রেজিস্ট্রা…
  • ১০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির জন্য আশীর্বাদ
  • ১০ মার্চ ২০২৬
সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী
  • ১০ মার্চ ২০২৬
close