করোনায় আক্রান্ত তরুণ ঘুরছিলেন মায়ের সঙ্গে!

১৮ মার্চ ২০২০, ১০:৫০ AM
ভারতে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ছবিটি প্রতিকী

ভারতে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ছবিটি প্রতিকী © ইন্টারনেট

নিয়ম না মেনে এক করোনা আক্রান্ত রোগী মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। এমন অভিযোগ উঠেছে করোনা আক্রান্ত তরুণের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে রিপোর্ট পাওয়ার পর জানা যায়, ইংল্যান্ড থেকে ফেরত ভারতের কলকাতার টালিগঞ্জের ওই তরুণের দেহে করোনাভাইরাস রয়েছে।

তার মা পদস্থ কর্মকর্তা। তরুণ ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। ওইদিন তার রক্ত পরীক্ষার রিপোর্ট আসে। তার আগে রবিবার ফেরা ওই তরুণকে সোমবার কোয়ারেন্টাইনে রাখা হয়।

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে রাখা হলেও কোনও উপসর্গ নেই। চিকিৎসার পরিভাষায় যা আসিমটোমেটিক হিসেবে পরিচিত। ইংল্যান্ডে একটি জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন। ফেরার সময় খবর পান, সেখানকার ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত।

ওই তরুণকে আলাদা থাকার নির্দেশ দেওয়া হলেও তা তিনি মানেননি। মায়ের সঙ্গে আক্রান্ত তরুণ এক সরকারি অফিসে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

ওই তরুণের বাবা-মা এবং গাড়ির চালককে নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মঙ্গলবার থেকে। তুরণের সহযাত্রীদের খোঁজ চালানোর পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছিলেন কিনা খোঁজ করা হচ্ছে।

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬