সৌদি থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ৪০৯ যাত্রী

১৭ মার্চ ২০২০, ০৫:৩৯ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সব ফ্লাইট দুই সপ্তাহের জন্য বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে সৌদি আরবে ওমরাহ পালন শেষে আটকে পড়া ৪০৯ জন যাত্রী নিয়ে দেশের পথে রওয়ানা হয়েছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি-২৩৬।

মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে জেদ্দা বাদশা আবদুল আজিজ বিমানবন্দর থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে রওয়ানা হয় বিশেষ ফ্লাইটটি।

জেদ্দায় কর্মরত বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামসুল হুদা এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যাত্রীদের অধিকাংশই উমরাহ পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় আটকে পড়া বাংলাদেশি।

মঙ্গলবার বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান বলেন, ৩১ মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে সরকার। এখন বাংলাদেশে কাউকে আসতে হলে আগেই ভিসা নিয়ে আসতে হবে। ওই দুই নাগরিক সোমবার ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেন। তাদের কাছে কোনো ভিসা ছিল না।

এ জন্য মঙ্গলবার তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পরিচালক তৌহিদ বলেন, ১৬ তারিখ দুপুর ১২টার পর থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবে না। সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়েছে। করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি কেউ এলে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এসব বিষয় বাস্তবায়ন করেছি। এসব বিষয়ে সব বিমানবন্দর ও এয়ারলাইনসকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিমানবন্দরের পরিচালক বলেন, ১৬ তারিখ দুপুর ১২টার পর থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো যাত্রী বাংলাদেশে আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি কেউ এলে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এসব বিষয় বাস্তবায়ন করেছি। এসব বিষয়ে সব বিমানবন্দর ও এয়ারলাইনসকে নির্দেশনা দেয়া হয়েছে।

চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস বিশ্বের ১৫৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।

উল্লেখ্য, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (১৫ মার্চ) থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। আগামী দুই সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬