বাহরাইন বিমানবন্দরে আটকে পড়া সৌদি আরবগামী ৬৮ বাংলাদেশির কয়েকজন। © সংগৃহীত
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৌদি আরবগামী ৬৮ বাংলাদেশি আটকা পড়েছেন। সোমবার স্থানীয় সময় ভোরে ঢাকা ছেড়ে যাওয়া গালফ এয়ারের একটি ফ্লাইটে কর্মস্থল সৌদি আরবে যাচ্ছিলেন তারা। বাহরাইন বিমানবন্দরে অবতরণের পর শুরু হয় বিপত্তি। যাতায়াত বন্ধ করায় বাহরাইন বিমানবন্দরে আটকা পড়েছেন তারা।
জানা যায়, ৬৮ বাংলাদেশি বাহরাইন হয়ে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু সৌদি আরব সরকার বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত করায় আটকা পড়ে যান তারা। তাদের দেশে ফেরত পাঠতে তৎপরতা শুরু করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।