অতিরিক্ত লাভের জন্য মাস্ক বিক্রি করলে ১ বছরের কারাদণ্ড

১০ মার্চ ২০২০, ০৯:১৪ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে মাস্কের জন্য হাহাকার চলছে। নতুন এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই আতঙ্কিত হয়ে খাদ্য সামগ্রী, মাস্ক এবং স্যানিটাইজার মজুদ করছেন। তরতর করে বেড়ে চলেছে ফেস মাস্কের চাহিদা।

ফলে বিশ্ববাজারে মাস্কের সংকট দেখা দিয়েছে। করোনাভাইরাস আতঙ্কে যখন দেশে দেশে মাস্কের চাহিদা বেড়ে গেলো, তখনই এর দাম বাড়িয়ে দিলেন অসাধু ব্যবসায়ীরা।

এই যখন অবস্থা, তখন জাপান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। লাভের জন্য মাস্ক বিক্রি করাকে নিষিদ্ধ করে একে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে জাপান সরকার। বলা হয়েছে, যারা অতিরিক্ত লাভের জন্য মাস্ক বিক্রি করবে তাদের এক বছরের কারাদণ্ড বা ১০ লাখ জাপানি ইয়েন জরিমানায় দণ্ডিত করা হবে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই শাস্তি ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, ‘আমার এটা নিশ্চিত করতে চাই যে, জাপানের সকল মানুষ এই মাস্ক পেতে পারেন।’

এদিকে জাপানে এখন পর্যন্ত এক হাজার ২০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ভাইরাসে মারা গেছেন ১৬ জন।

নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা …
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬