করোনা আতঙ্কে ৭০ হাজার কারাবন্দির মুক্তি

১০ মার্চ ২০২০, ০৯:০৪ AM

© টিডিসি ফটো

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ায় চরম বেকায়দায় বিশ্ববাসী। এই আতঙ্কে ৭০ হাজার কারাবন্দির মুক্তি দিলো ইরান সরকার। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির শীর্ষ পর্যায়ের নেতারাও। কারাগারে ভাইরাসটি ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা এড়াতেই ৭০ হাজার কারাবন্দিকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি গতকাল এ তথ্য জানিয়েছেন।

এর আগে ৫৪ হাজার কারাবন্দিকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল ইরানের বিচার বিভাগ। ওই সময় বলা হয়েছিল, যাদের সাজা পাঁচ বছরের কম এবং রাজনৈতিক বন্দি হিসেবে কারাগারে আছেন, তাদেরকে সাময়িকভাবে দ্রুত মুক্তি দেওয়া হবে। তবে সাময়িকভাবে ছাড়া পাওয়া ব্যক্তিদের আবার কবে নাগাদ কারাগারে ফিরে যেতে হবে, সে ব্যাপারে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এবিষয়ে ইবরাহিম রাইসি জানান, যেসব বন্দিদের মুক্তি দেওয়ার ফলে সমাজে অরাজগতা সৃষ্টির শঙ্কা থাকবে না, তাদের মুক্তি অব্যাহত থাকবে।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার জানিয়েছে, নতুনভাবে ৫৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং আরো ৪৩ জন মারা গেছেন। এতে করে মোট সাত হাজার একশ ৬১ জন আক্রান্ত এবং ২৩৭ জনের মৃত্যু হলো।

চীনের বাইরে ইতালি, দক্ষিণ কোরিয়া এবং ইরান করোনাভাইরাসে সবচেয়ে বিপাকে পড়েছে। এই ভাইরাসে এই দেশগুলোতেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা …
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬