আরও তিন মাস করোনাভাইরাসের প্রকোপ থাকবে

০৯ মার্চ ২০২০, ০৫:৪৩ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী আরও তিস মাস করোনাভাইরাসের প্রকোপ থাকবে। প্রাণঘাতী এই ভাইরাস শিগগিরই করোনার প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চীনের অন্যতম প্রধান রোগ বিশেষজ্ঞ ঝং নানশান।

২০০২-২০০৩ সালের সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের আবিষ্কারক এই বিজ্ঞানী জানিয়েছেন, অন্তত আগামী জুন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ চলবে। রবিবার চীনা গণমাধ্যম গুয়াংডং টেলিভশনকে তিনি এ কথা বলেন।

ঝং নানশানের মতে, চীনের এখন করোনা সংক্রমণ প্রতিরোধের চেয়ে বিদেশ থেকে ভাইরাস আক্রান্তদের প্রবেশ বন্ধ করায় বেশি গুরুত্ব দেয়া উচিত। বিশেষ করে দেশটির অন্যতম প্রধান ভ্রমণকেন্দ্র গুয়াংডং প্রদেশে বেশি কড়াকড়ি আরোপ করা দরকার।

ঝং নানশান

তিনি বলেন, সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার এবং বিদেশের ভাইরাস সংক্রমিত অঞ্চল ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইন নীতিনির্ধারণ করা উচিত। এছাড়া গুয়াংডংয়ের মতো বেশি সংক্রমিত অঞ্চলগুলোতে ভাইরাস প্রতিরোধের সরঞ্জাম, পরীক্ষার উপকরণ, চিকিৎসা সহায়তা পাঠানো যেতে পারে।

নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা …
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬