২৯ বছরের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

০৯ মার্চ ২০২০, ০২:০৬ PM

© ইন্টারনেট

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে বিশ্ব অর্থনীতি প্রবল ধাক্কা খাচ্ছে। শেয়ার বাজারগুলোতেও ধস নামছে। বিশ্বজুড়ে এ রকম আর্থিক টালমাটাল অবস্থার মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যাপক হারে কমল। প্রায় ৩০ শতাংশ পড়ে গিয়েছে তেলের দাম। ১৯৯১-এ উপসাগরীয় যুদ্ধের পর এই প্রথম এতটা দাম পড়ল, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত কয়েক মাস ধরেই একটু একটু কমছিল। ফলে তেল  উৎপাদক এবং রফতানিকারক দেশগুলোর ব্যবসায় প্রভাব পড়ছিল। অপরিশোধিত তেলের দাম যাতে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তা নিয়ে সম্প্রতি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক) সদস্য দেশগুলিকে নিয়ে বৈঠকে বসেছিল।

সেখানে সদস্য দেশগুলোকে তেল উৎপাদন কমানোর কথা বলা হয়। কিন্তু তাতে সায় দেয়নি অধিকাংশ সদস্যই। ফলে বৈঠক ভেস্তে যায়। এরমধ্যেই সৌদি আরব আগামী এপ্রিল থেকেই তেলের উত্পাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আর তার জেরেই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে পড়তে শুরু করে। সোমবার এশিয়ার বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই দাম ৩০ শতাংশ কমে যায়।

অন্য দিকে, এপ্রিল থেকে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। প্রতি দিন এক কোটি ব্যারেল অতিরিক্ত তেল উত্পাদন করবে বলে জানিয়েছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, সৌদির এই সিদ্ধান্ত সরাসরি আন্তর্জাতিক তেল বাজারে ব্যাপক প্রভাব ফেলবে।

তেলের উত্পাদন বাড়ানো এবং দাম কমানো নিয়ে ইতিমধ্যেই ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে সৌদি আরব এবং রাশিয়ার মধ্যে। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি। তার পরেই স্থান রাশিয়ার। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়াকে শায়েস্তা করতেই তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি।

বিশেষজ্ঞরা বলছেন, অপরিশোধিত তেলের দাম কমায় লাভবান হবে ভারতের মতো তেল আমদানিকারক দেশগুলো। খবর: আনন্দবাজার।

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close