চীনে কোয়ারেন্টিন করে রাখা হোটেলে ধস, উদ্ধার ৪৭

০৮ মার্চ ২০২০, ১১:১১ AM

© বিবিসি

চীনের পূর্বাঞ্চলীয় কোয়াংঝো শহরে ধসে পড়া একটি হোটেলের ভেতর থেকে ৭০ জনের মধ্যে ৪৭ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ফুজিয়ান প্রদেশের উদ্ধারকর্মীরা ওই হোটেলের ধ্বংসস্তুপের ভেতরে তল্লাশি চালাচ্ছেন।

কিন্তু এখনো পযর্ন্ত এটা পরিস্কার নয়, ঠিক কী কারণে হোটেলটি ধসে পড়লো এবং কোন ব্যক্তি নিহত হয়েছে কিনা। ঘটনাটি শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল এরকম লোকজনকে সেখানে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল।

হোটেলটি ২০১৮ সালে চালু হয় এবং এতে ৮০টি কামরা রয়েছে। বেইজিং নিউজ ওয়েবসাইটকে একজন নারী বলেছেন, তার এক বোন এবং আত্মীয়কে সেখানে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল। তিনি বলছিলেন, ‘আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। তারা তাদের ফোন ধরছেন না।’

‘আমিও আরেকটা হোটেলে কোয়ারেন্টিনে ছিলাম। আমি খুব উদ্বিগ্ন। আমি বুঝতে পারছি না কি করবো। তারা ভালো ছিল। ডাক্তাররা তাদের প্রতিদিন তাপমাত্রা নিচ্ছিলো এবং টেষ্টের ফলাফল দেখাচ্ছিল সবকিছু স্বাভাবিক আছে।’

শুক্রবার পর্যন্ত ফুজিয়ানে ২৯৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর বাইরে ১০ হাজারেরও বেশি মানুষকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিবিসি বাংলা।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close