কলকাতায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশি স্কুলশিক্ষক নিহত

০৭ মার্চ ২০২০, ০৪:৩১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ছবি

ভারতের কলকাতায় ট্রেনের ধাক্কায় ঝিনাইদহের এক প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। নিহতে ঐ শিক্ষকের নাম কবির রানা ওরফে খবির (৫১) । এ সময় তার সঙ্গে থাকা তার স্ত্রী শাহারা কবির আহত হন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শিয়ালদাহ স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত কবির রানা ঝিনাইদহ শৈলকুপার চর আউশিয়া গ্রামের মৃত ছানারুদ্দিন বিশ্বাসের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে পশ্চিমবঙ্গের যাদবপুর জিআরপি থানার পুলিশ মোবাইল ফোনে দুর্ঘনার খবর পরিবারকে জানায়।

নিহতর জামাই ইসরাফিল হোসেন জানান, তার শ্বশুর কবির রানা সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চিকিৎসার জন্য বৈধভাবে শুক্রবার সকালে শাশুরীকে সঙ্গে নিয়ে দর্শনার গেদে স্থল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেন। শনিবার ভারতের পিয়ারলেস হাসপাতালে তাদের ডাক্তার দেখানোর কথা ছিল। হঠাৎ রাত ৮টার দিকে ভারত থেকে একটি মোবাইল কল আসে তাদের কাছে।

যাদবপুর জিআরপি থানার পরিচয় দিয়ে রেলওয়ে পুলিশ জানান, কবির রানা নামের এক ব্যক্তি কলকাতার শিয়ালদাহ স্টেশনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এবং তার স্ত্রী শাহারা কবির আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার যেন দ্রুত নিহত ও আহত ব্যক্তিকে দেশে ফেরার ব্যবস্থা করে দেন এ দাবি নিহতের পরিবারের।

নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা …
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬