ইসরাইলি সংসদে মুসলিম নারী এমপি ইয়াসিন খাতিব

০৬ মার্চ ২০২০, ০৯:৩৭ PM
এমপি ইমান ইয়াসিন খাতিব

এমপি ইমান ইয়াসিন খাতিব © সংগৃহীত

ইসরাইলের সংসদে প্রথমবারের মতো হিজাব পরে প্রবেশ করেছেন আরবের সংখ্যালঘু নারী মুসলিম এমপি ইমান ইয়াসিন খাতিব। চলতি সপ্তাহে আরব পার্টির বিজয়ী এ এমপি হিজাব পরে, মাথায় স্কার্ফ পড়ে সংসদে প্রবেশ করেন।

রয়টার্স জানায়, এমপি খাতিব নির্বাচিত হওয়ার পর তার এলাকায় ব্যাপকভাবে অভিনন্দিত হয়েছেন। নাজারেতের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সঙ্গে সেলফি তোলার জন্য তরুণরা ভিড় জমায়

দলটি তাদের বেশিরভাগ ইসরাইলি আরব সংখ্যালঘুর ২১ শতাংশ ভোট পেয়েছে যারা ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনি তবে নাগরিকত্বের ভিত্তিতে ইসরাইলি।

চার সন্তানের জননী ৫৫ বয়সী এ নারী এমপি জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে নাজারেত শহরের উপকণ্ঠে ইয়াফাত আন-নাসরেহ গালিলি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের পরিচালক হিসেবে কাজ করতেন।

ইসরাইলি মুসলিম নারী এমপি ইমান ইয়াসিন খাতিব বলেন, হিজাব পরার জন্য আমি জনগণকে কাছে টেনেছি বিষয়টা এরকম না; বরং আমার যোগ্যতা ও আমার কমিউনিটি আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।

ইমান ইয়াসিন খাতিব বলেন, আমি হিজাব পরার কারণে বিভিন্ন পর্যায়ে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু আমি সবসময় মানুষকে বলেছি, আমি কি পরেছি তা নয়, বরং আমি কী তা দেখুন।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট— আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬