করোনা: খুলে দেয়া হলো মসজিদে নববী ও আল-হারাম

০৬ মার্চ ২০২০, ১২:৩০ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিলো। আজ শুক্রবার (৬ মার্চ) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পর খুলে দেওয়া হয়েছে সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী।

সেখানকার রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া পবিত্র এ দুই মসজিদ খুলে দেয়ার খবর জানায়। তবে মুসল্লিরা মসজিদ দু’টিতে এখনই ঢুকতে পারবেন কি-না, তা স্পষ্ট করেনি আল-এখবারিয়া।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৪২ জন। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। এর মধ্যে সৌদি আরবেও পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৌদি আরব স্থানীয় ও বিদেশি নাগরিকদের পবিত্র ওমরাহ পালন স্থগিত করে দেয়। বন্ধ করে দেয় ২৫টির মতো দেশের নাগরিকদের ট্যুরিস্ট ভিসাও।

প্রায় সারাবছর ওমরাহ পালন করা হয়ে থাকে। কিন্তু পবিত্র হজ বছরে একবার পালন করেন বিশ্বের লাখ লাখ মুসলিম। প্রত্যেক বছরের জুলাইয়ের শেষের দিকে পবিত্র হজ শুরু হয়।

ওমরাহ পালনে স্থগিতাদেশের বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, করোনাভাইরাস পর্যবেক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে দেশি এবং বিদেশিদের জন্য ওমরাহ পালন স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬