করোনাভাইরাসে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু

০৬ মার্চ ২০২০, ১০:৪৪ AM

© সংগৃহীত

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো মরণঘাতী করোনাভাইরাসে ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানায়।

হোসেইন শাইখল ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার মানুষ। মারা গেছেন প্রায় তিন হাজার ৩০০ জন।

এর আগে গত সোমবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

খবরে বলা হয়েছে, ইরানি পার্লামেন্টের প্রায় আট শতাংশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ইরানে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে, যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ। ইরানের সব প্রদেশের জুমার নামাজ বাতিল করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনে ভাইরাসটি ধরা পড়ার পর অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী ভাইরাসটি।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬