দিল্লি দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩

০৬ মার্চ ২০২০, ০৯:২৬ AM

© ফাইল ফটো

দিল্লি দাঙ্গার ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার যে সংখ্যাটা ছিল ২৭, বৃহস্পতিবার বিকেলে তা ৩৮ হয়ে যায়। বৃহস্পতিবার রাতে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।

এছাড়া, আরএমএল হাসপাতালে মারা গেছেন পাঁচজন, এলএনজিপি হাসপাতালে তিনজন ও জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল ও একজন ইনটেলিজেন্স ব্যুরোর কর্মী রয়েছেন।

আশঙ্কা করা হচ্ছে নিহত মানুষের সংখ্যা আরও বাড়বে। কারণ, উত্তর–পূর্ব দিল্লির উপদ্রুত এলাকাগুলোর সব জায়গায় এখনো পুলিশ ও অন্যরা পৌঁছাতে পারেনি। ইট, ছুরি, গুলি ও লাঠি–রডের ঘায়ে মারাত্মক আহত ৪৬ জন এখনো বিপদমুক্ত নন। মুস্তাফাবাদ থেকে অ্যাসিডে আক্রান্ত ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এঁদের কেউ কেউ দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছেন।

গত সপ্তাহে টানা পাঁচদিন ধরে তাণ্ডব চলেছিল উত্তর-পূর্ব দিল্লিতে। নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ পরে রূপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গায়, যার বলি হলেন অর্ধশতাধিক মানুষ।

দাঙ্গার সময় অসংখ্য দোকানপাট, বাড়িঘর, স্কুল পুড়িয়েছে দিয়েছে দৃর্বৃত্তরা। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, ওই সময় অন্তত ৭৯টি বাড়ি এবং ৩২৭টি দোকানে আগুন দেয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগ এখন পর্যন্ত ১ হাজার ৮২০ জনকে গ্রেফতার করা হয়েছে, মামলা হয়েছে ৬৫৪টি। এর মধ্যে অস্ত্র আইনে মামলা চারটি। দাঙ্গায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬