নির্ভয়া ধর্ষণ-হত্যা মামলায় দণ্ডিতদের ফাঁসি ২০ মার্চ

০৫ মার্চ ২০২০, ০৮:৩৩ PM

© সংগৃহীত

ভারতের বহুল আলোচিত নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত চার আসামির মৃত্যুদণ্ড আগামী ২০ মার্চ সকাল সাড়ে ৫টায় কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার চতুর্থবারের মতো এই নির্দেশ দিয়েছে দিল্লির আদালত।খবর এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পবন গুপ্তের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন। এর মধ্য দিয়েই চার আসামিরই মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে নেওয়া সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হয়। এরপর আজ বৃহস্পতিবার দিল্লির আদালত চতুর্থবারের মতো মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ ধার্য করেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি দিল্লির একটি আদালত ৩ মার্চ ভোর ছয়টায় ফাঁসি কার্যকরের রায় দিয়েছিল। তবে পবনগুপ্তা নামের এক আসামির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের কথা বিবেচনায় রেখে তা স্থগিত করেছিল আদালত। পরে পবন গুপ্তার আবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ খারিজ করে দেন। এর পর চতুর্থবারের মতো ফাঁসি কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে মোট ৩ বার সেই ৪ অপরাধীর মৃত্যুদণ্ড দেয় আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় তারা। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের এক জন মারা যাওয়ায় তাকে মামলার বাইরে রাখা হয় এবং আরেকজন ওই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। ২০১৭ সালের ৫ মে বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

রায়ের পর চার আসামিই তা রিভিউয়ের আবেদন করে। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর রিভিউ আবেদন খারিজ করে দেন আদালত। চলতি বছরের ৭ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লির আদালত। ওই পরোয়ানা অনুযায়ী ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসি কার্যকর করার কথা ছিল।.

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬