সিনেমায় শেখ হাসিনা হচ্ছেন নুসরাত ফারিয়া

০৩ মার্চ ২০২০, ০২:৪৭ PM

© সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে বানানো সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আরেফিন শুভ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এক গেজেটের মাধ্যমে সিনেমাটির অভিনেতা অভিনেত্রীদের নামের এই তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

গেজেট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকির আহমেদ। এছাড়া ফজলুর রহমান বাবু অভিনয় করছেন খন্দকার মোশতাকের চরিত্রে।

এ ছবিতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। মানিক মিয়া চরিত্রে অভিনয় তুষার খান, তাজউদ্দীন আহমদ হবেন নায়ক ফেরদৌস, খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান, একেএম ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে, আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ।

ছবিটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হবে। পরিচালক হিসেবে বায়োপিক মাস্টার খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নেয়া হয়েছে।

আগামী ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন বঙ্গবন্ধু। শুরু হবে মুজিববর্ষ। সেদিন থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণকাজ। বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা।

ট্যাগ: বিনোদন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
close