দিল্লিতে সহিংসতায় পুড়ে ছাই ১২২ বাড়ি, ৩২২ দোকান, ৩০১ গাড়ি

০৩ মার্চ ২০২০, ১২:০৮ PM

© এইসময়

ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতায় ক্ষয়-ক্ষতির অন্তর্র্বতী রিপোর্ট সামনে এসেছে। উত্তর পূর্ব দিল্লির জেলা প্রশাসনের তৈরি করা এই রিপোর্টে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১২২টি বাড়ি, ৩২২টি দোকান এবং ৩০১টি গাড়ি।

চূড়ান্ত রিপোর্টে এই সংখ্যা আরও বাড়বে বলেও জানানো হয়েছে। সোমবার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের অধীনে তৈরি ১৮টি দলের পেশ করা তথ্যের ভিত্তিতেই এই অন্তর্র্বতী রিপোর্ট তৈরি করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে এই দলগুলি উত্তর পূর্ব দিল্লির সহিংসতায় বিধ্বস্ত এলাকাগুলিতে জরিপ চালিয়েছে। এখনও পর্যন্ত এই সহিংসতার বলি হয়েছেন ৪৭জন। আহত ৩৫০-র বেশি।

দিল্লি ফায়ার সার্ভিসের ফাইল করা রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে ৭৯টি বাড়ি, ৫২টি দোকান, পাঁচটি গোডাউন, চারটি মসজিদ, তিনটি কারখানা এবং দুটি স্কুল। ৫০০-র বেশি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ক্ষয়-ক্ষতির চূড়ান্ত হিসেব চলতি সপ্তাহের শেষের মধ্যেই তৈরি হয়ে যাবে। খবর: এইসময়

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬