সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে দেবার ঘোষণা মোদির

০৩ মার্চ ২০২০, ০৯:৪৩ AM

© সংগৃহীত

টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব ছেড়ে দেবার ঘোষণা দিয়েছেন সদা সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি জানান, এক সপ্তাহের মধ্যে তিনি সকল সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিবেন। তবে এর পেছেন কী কারণ, তা কিন্তু জানাননি মোদি।

বিশ্বনেতাদের মধ্যে যাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ারের সংখ্যা অনেক বেশি, তাঁদের মধ্যে মোদি একজন। টুইটারে মোদির ফলোয়ার ৫ কোটি ৩ লাখ, ফেসবুকে ৪ কোটি ৪০ লাখ, ইনস্টাগ্রামে ৩ কোটি ৫২ লাখ এবং ইউটিউবে সাড়ে ৪০ লাখ। তবুও মোদির এ ঘোষণা বিস্ময় সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

1 (4)

২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোদি। পাঁচ বছর ক্ষমতায় থেকে মাত্র একবার সংবাদ সম্মেলন করার রেকর্ড আছে তাঁর। কিন্তু বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থেকেছেন তিনি। ২০০৯ সালে মোদি টুইটার ও ফেসবুকে যুক্ত হন। এরপর থেকেই তিনি খুবই সক্রিয় ছিলেন এসব মাধ্যমে। সেখানে তাঁকে কোনো বিষয়ে দ্রুত সাড়া দিতে দেখা গেছে। কিন্তু দিল্লির সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে সরব মোদি অনেকটাই নীরব ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬