ঈদে মিলাদুন্নবীর (সা.) পোস্টারে প্রশংসায় ভাসছেন মমতা

১০ নভেম্বর ২০১৯, ০৫:২৪ PM

© সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মানবজাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন।

৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন সারা বিশ্বের মুসলমানরা।

এ দিনটি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্টার করেছেন।

পোস্টারে লেখা রয়েছে, “বিশ্বশান্তি, ন্যায় ও মানবকল্যাণের পথ প্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিবস।

ঈদ-এ-মিলাদুন-নবী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ।

মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ।”

ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে মমতার এই পোস্টারটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। হিন্দু-মুসলিম নির্বিশেষে অনেকে তার উদ্যোগের প্রশংসা করেছেন। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ আখ্যায়িত করে এমন মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন তারা।

ফেসবুকে আক্কেল মিয়া নামের একজন লিখেছেন, ‘ভালো উদ্যোগ...।’

ধর্মীয় সম্প্রীতির বিষয়টি উল্লেখ করে রেদওয়ান লস্কর তুহিন লিখেছেন, ‘হজের মৌসুমে কলকাতায় তৃণমূলের নেতারা অনেকগুলো তোরণ বানান হাজিদের শুভেচ্ছা জানিয়ে।’

দেবজানি গুপ্ত নামে একজন লিখেছেন, ‘সব ধর্মে বিশ্বাসী এই ররম মুখ্যমন্ত্রীকে (দিদিকে) আমরা চাই।’

আজাদ তালুকদার লিখেছেন, ‘মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব এমন সম্প্রীতি, এমন উদারতা।’

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬