ঢাকা এখন দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর, শীর্ষ দশের মধ্যে ৯টিই এশিয়ার

২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩১ PM
বাংলাদেশের রাজধানী ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকা © সংগৃহীত

জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। এছাড়াও বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেনকাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ প্রকাশিত ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, যে গতিতে শহরটির জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে। নিম্ন-উপকূলীয় শহরটিতে ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবা করে।  এক লাফে টোকিওকে তৃতীয় স্থানে ঠেলে দেওয়া ঢাকা আগের তালিকায় নবম স্থানে ছিল। বর্তমান অনুমান অনুযায়ী, ঢাকা ২০৫০ সালের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে।

আরও জানানো হয়, বিশ্বের জনসংখ্যা দ্রুত শহরকেন্দ্রিক হয়ে উঠছে। বর্তমানে ৮.২ বিলিয়ন মানুষের মধ্যে ৪৫ শতাংশই শহরে বসবাস করে। যেসব শহরে ১ কোটির বেশি মানুষ থাকেন, সেগুলোকে মেগাসিটি বলা হয়। বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত। শীর্ষ দশে থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো– ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে শুধুমাত্র মিসরের রাজধানী কায়রো এশিয়ার বাইরে থাকা শীর্ষ ১০ মেগাসিটির একটি, যেখানে বাস করেন ৩ কোটি ২০ লাখ মানুষ। আমেরিকা অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ বাসিন্দা)। আর সাব-সাহারান অঞ্চলের সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।

এর আগে ২০০০ সালে প্রকাশিত জাতিসংঘের সর্বশেষ সমীক্ষায় জাপানের রাজধানী টোকিও হয়েছিল বিশ্বের বৃহত্তম শহর। এবার টোকিওকে পেছনে ঠেলে দিয়েছে এশিয়ার ঘনবসতিপূর্ণ দুই রাজধানী শহর। জাপানের রাজধানী এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম শহর।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬