১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত

১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ PM
ভারত-ভুটান ম্যাচ

ভারত-ভুটান ম্যাচ © সংগৃহীত

২০০৮ সালে মালেতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল ভুটান। দীর্ঘ ১৮ বছর পর আবারও সাফের শেষ চারে মুখোমুখি দল দুটি। মাঝে সময় বদলেছে, বদলেছে টুর্নামেন্টের মঞ্চও। কিন্তু বদলায়নি সেই ফলাফল।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে এবারও একই ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়নরা। এতে রেকর্ড ১৪তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। অষ্টম মিনিটে লুঙ্গদিমের ফ্রি-কিক থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ভুটানের জালে পাঠান বিষ্ণু পুথিয়াল। শুরুতেই গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভারতীয় দল।

পরে আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখে ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান কনশ্যাম সিং। এতে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। ৪৮তম মিনিটে অধিনায়ক চেনচো গাইয়েলতসেনের পাস থেকে হেডে গোল করেন কিনজ্যাং তাশি টবডেন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিতে পর্যালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি।

ম্যাচের ৬৫তম মিনিটেও প্রযুক্তির সহায়তা নিতে হয় রেফারিকে। হ্যান্ডবলের অভিযোগে ভারতের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হলেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল করা হয়।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ভুটান। যোগ করা সময়ে দেইচং দর্জির হেড থেকে পাওয়া বল কাজে লাগানোর সুযোগ পেয়েছিলেন কিমজ্যাং তেনজিং। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ফলে সমতায় ফেরা হয়নি ভুটানের, শেষ হয় তাদের ফাইনালে ওঠার স্বপ্ন।

এদিকে, ফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের মাধ্যমে। ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার লক্ষ্যে রাত সাড়ে ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950