সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?

১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছেন প্রধান কোচ থমাস ডুলি। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও বিশ্বনাথ ঘোষ ও তপু বর্মণকে শুরু থেকে খেলতে দেখা যাবে না। অন্যদিকে, সাদ উদ্দিনের জায়গায় রাইটব্যাক হিসেবে একাদশে থাকছেন পূর্ণ ফিট রহমত মিয়া।

সাফের গ্রুপ পর্বের আগের দুই ম্যাচেই একাদশ সাজাতে চমক দেখিয়েছিলেন কোচ থমাস ডুলি। তার পরীক্ষা-নিরীক্ষার সুফলও পেয়েছে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছেন না এই কোচ।

দলীয় সূত্রে জানা গেছে, ইনজুরির কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গাতেই মূলত পরিবর্তন আসছে। রাইটব্যাক পজিশনে দায়িত্ব সামলাবেন রহমত। আগের ম্যাচে সাদ চোট পেয়ে মাঠ ছাড়ার পর বদলি হিসেবে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রহমত। তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচও এই পজিশনে তাকেই বেছে নিচ্ছেন।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরদিন থেকেই অনুশীলনে ফিরেছেন বিশ্বনাথ। তপু বর্মণও ইনজুরি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে তাদের নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চান না থমাস ডুলি। ফলে দুজনকেই আপাতত থাকতে হচ্ছে শুরুর একাদশের বাইরে।

সম্ভাব্য একাদশে গোলবারের নিচে থাকবেন শ্রাবণ। রক্ষণভাগে জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ ও রহমতকে দেখা যেতে পারে। হামজা চৌধুরী, সমিত শোম ও কাজেম শাহ মাঝমাঠের দায়িত্ব সামলাবেন। আর রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ ইব্রাহিম আক্রমণভাগে থাকবেন।

অন্যদিকে, আগের ম্যাচে বদলি হিসেবে নেমে নজর কেড়েছিলেন সুকি ইতোফুসা। পাকিস্তানের বিপক্ষেও শুরুতে তাকে না খেলিয়ে বদলি হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে কোচের। প্রতিপক্ষের খেলোয়াড়দের ক্লান্তির সুযোগ কাজে লাগিয়ে আক্রমণের গতি বাড়াতেই সুকিকে পরবর্তী সময়ে মাঠে নামাতে চান ডুলি। এক্ষেত্রে ম্যাচের শেষ দিকে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমকেও দেখা যেতে পারে মাঠে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ, রহমত মিয়া, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ ইব্রাহিম।

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950