নির্বাচনকে সামনে রেখে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

২০ নভেম্বর ২০২৫, ০৫:২১ AM
কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে © সংগৃহীত

চার দিনের সফরে বাংলাদেশে আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি ঢাকায় পৌঁছাবেন।

বাংলাদেশে এটি তার প্রথম সরকারি সফর। ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

মহাসচিব শার্লি বচওয়ে আজ ঢাকায় পৌঁছাবেন এবং সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ত্যাগ করবেন। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে চলমান জাতীয় অগ্রগতির মতো পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬