ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, হোয়াইট হাউস বলছে—‘ঘুমাননি’

০৯ নভেম্বর ২০২৫, ১১:৫৪ AM
ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক

ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক © অ্যান্ড্রু হারনিক/গেটি ইমেজেস

হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ থাকার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে ট্রাম্পের বিরোধীরা প্রশ্ন তুলেছেন—তিনি কি অফিসে দায়িত্ব পালনকালে ঘুমিয়ে পড়েছিলেন? তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ঘুমাননি। বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। রবিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন জানিয়েছে, গত বৃহস্পতিবার রেজলিউট ডেস্কের পেছনে বসে ওজন কমানোর জনপ্রিয় ওষুধের দাম কমানোর উদ্যোগ ঘোষণা করার সময় এই দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, কখনও ট্রাম্পের চোখ বন্ধ, কখনও তিনি চোখ খোলা রাখতে চেষ্টা করছেন এবং কিছু মুহূর্তে হাত দিয়ে চোখ ঘষছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস এক্স (টুইটার)–এ ছবি শেয়ার করে লিখেছেন, ‘ঘুমকাতুরে ডন ফিরে এসেছে।’ তবে হোয়াইট হাউস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রেস সচিব টেলর রজার্স বলেছেন, ‘প্রেসিডেন্ট পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি ঐতিহাসিকভাবে দুটি ওষুধের দাম কমিয়েছেন, যা ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতায় ভোগা আমেরিকানদের জীবন রক্ষা করবে।’

রজার্স আরও জানান, ট্রাম্প নিয়মিত জনসমক্ষে উপস্থিত হন এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। ঘটনার একদিন আগে তিনি মায়ামিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে অর্থনৈতিক বিষয়ে ভাষণ দিয়েছেন।

তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে। ৭৯ বছর বয়সী ট্রাম্প গত মাসে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে এমআরআই করিয়েছেন। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, চিকিৎসকেরা তাকে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সিতে আক্রান্ত শনাক্ত করেছেন।

সাধারণত জনসমক্ষে ক্লান্ত দেখানো কোনো নতুন ঘটনা নয়। এমনকি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও দীর্ঘ সম্মেলনে চোখ ঘষতে দেখা গিয়েছিলেন। নির্বাচনের সময় ট্রাম্প নিজেও জো বাইডেনকে ‘স্লিপি জো’ (ঘুমকাতুরে জো) বলে কটাক্ষ করেছিলেন।

কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্ত ও উপনির্বাচনের দাবিতে ৩ …
  • ১১ নভেম্বর ২০২৬
শিশু সন্তানসহ একসঙ্গে প্রাণ হারালেন বাবা-মা
  • ১১ নভেম্বর ২০২৬
জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950