ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৭ AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি © সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন। বড়দিনের পর তার এই সফর অনুষ্ঠিত হবে বলে ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকায় আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট আন্তর্জাতিক জটিলতার কারণে সে সময় তার বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর স্থগিত করা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রীর সফরের জন্য ডিসেম্বরের শেষ সপ্তাহে সব প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘এখনও নিরাপত্তা ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তবে আশা করছি দ্রুতই তা সম্পন্ন হবে।’ ওই কর্মকর্তা আরও জানান, ইউরোপের ভূরাজনৈতিক বাস্তবতার কারণে আগের সফরটি স্থগিত করতে হয়েছিল।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে, যা কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জর্জিয়া মেলোনির সফরে অভিবাসন, প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে।

গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশ পারস্পরিক সহযোগিতা ও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ ছাড়া, চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরকালে উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করে এবং তখনই সফরটি নিশ্চিত করা হয়। সম্প্রতি রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সম্মেলনে অংশ নিতে গিয়েও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ইতালির শীর্ষ পর্যায়ের বৈঠক হয়।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। সেটিই ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। জর্জিয়া মেলোনির সফরটি হবে বাংলাদেশে ইতালির কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার আগমন।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬