বাছাইপর্বে ইতালির দাপুটে জয়, ফ্রান্সের শুভ সূচনা

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ AM
গোলের পর ইলাতির প্লেয়ার

গোলের পর ইলাতির প্লেয়ার © সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলে দুর্দান্ত জয় পেয়েছে ইতালি। এস্তোনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে মিশন শুরু করেছে ফ্রান্স।

ইতালির হয়ে দুটি গোল করেছেন মাতেও রেতেগুই। বাকি গোলগুলো করেছেন মোইস কিন, জিয়াকোমো রাশপাদোরি এবং আলেসান্দ্রো বাস্তনি। ফ্রান্সের হয়ে গোল করেন মাইকেল ওলিস ও কিলিয়ান এমবাপ্পে। খেলার শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও বিরতির আগে গোলের দেখা পায়নি ইতালি। ম্যাচের ৫৮ মিনিটে কিনের গোলে ডেডলক ভাঙে স্বাগতিকরা। ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান রেতেগুই। দুই মিনিট পর রাশপাদোরি স্কোরলাইন ৩-০ করেন। এরপর 82 মিনিটে রেতেগুই নিজের দ্বিতীয় গোল করেন। ইনজুরি টাইমে বাস্তনির গোল ইতালিকে ৫-০ ব্যবধানের জয় এনে দেয়।

এদিকে, ফ্রান্স ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ১০ মিনিটে বারকোলোর পাস থেকে গোল করেন ওলিস। ইউক্রেন দ্বিতীয়ার্ধে ফিরতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষ দিকে এমবাপ্পের গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়।

প্রবাসী স্বামীর আপত্তি, জাসাসের পদ ছাড়লেন ভাইরাল কনটেন্ট ক্…
  • ২৭ নভেম্বর ২০২৬
৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬