বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী, কারণ কী?

২১ আগস্ট ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৩:৪৭ PM
জর্জিয়া মেলোনি

জর্জিয়া মেলোনি © সংগৃহীত

আগামী ৩০ আগস্টের জন্য নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইতালির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মেলোনি এই মুহূর্তে বাংলাদেশে আসছেন না। তবে আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়ে এখনো কোনো নোটিশ জারি হয়নি।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকায় আগমনের কথা ছিল মেলোনির, এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা ছিল। এই বৈঠকে নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগসহ ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি সম্পর্কিত সমঝোতা স্মারক বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

এক কূটনীতিক জানিয়েছেন, মেলোনি বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে সফর বাতিল করেছেন। তিনি বর্তমানে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ন্যাটো দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ কারণে এশিয়া সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬