ফাহামিদুলের দলে ফেরা নিয়ে ধোঁয়াশা, ইতালিতে কেন আটকে আছেন?

২৮ আগস্ট ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
ফাহামিদুল ইসলাম

ফাহামিদুল ইসলাম © ফাইল ছবি

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে ভিয়েতনামে রওনা দেবে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে এখনো যোগ দেননি ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। প্রথম ম্যাচে তাঁকে খেলানো নিয়ে তাই রয়েছে অনিশ্চয়তা।

ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলেন ফাহামিদুল। নতুন মৌসুমে ক্লাব পরিবর্তনের কথা ভেবেছেন তিনি। সেই জটিলতায় যোগ দিতে পারেননি অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। ইতালি থেকে সরাসরি ১ সেপ্টেম্বর ভিয়েতনাম যাওয়ার কথা রয়েছে তাঁর।

ফাহামিদুলকে নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘সে যখন আসবে, একটা সেশন না করেই ম্যাচ খেলাটা বাস্তবসম্মত হবে না। ফাহামিদুল আসলে অবশ্যই আমাদের শক্তি বাড়বে। তবে সেটা পরের দুই ম্যাচের জন্য রেখেছি। পরিস্থিতির দরকার পড়লে প্রথম ম্যাচে বদলি হিসেবে খেলতে পারে।’

ফাহামিদুলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে দলে ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘বাফুফে তো বটেই আমিও ব্যক্তিগতভাবে যোগাযোগ করি ফাহামিদুলের সঙ্গে। তাঁকে আমরা ঢাকার ক্যাম্পে পেতে চেয়েছিলাম। কিন্তু তাঁর ব্যক্তিগত কিছু জটিলতার কারণে সম্ভব হয়নি।’

গত ১ আগস্ট থেকে ঢাকায় শুরু হয় অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। বাহরাইনে ১২ দিন কাটিয়ে পরশু আবার ঢাকায় ফেরেন ফুটবলাররা। বসুন্ধরা কিংসের ফুটবলার কিউবা মিচেল অবশ্য যোগ দিয়েছেন সেদিনই। দলে রয়েছেন আরও ২ প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিক।

এশিয়ান কাপ বাছাইয়ে ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে।

মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬