© সংগৃহীত
একটি মাথা খোলা গাড়িতে চেপে বেরিয়েছিলেন মূখ্যমন্ত্রী। তবে তারপর যা ঘটল তার জন্য নিশ্চয় কোনভাবেই প্রস্তুত ছিলেন তিনি। হঠাৎ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আচমকা লাফিয়ে উঠে পড়েন তাঁর গাড়িতে। গালে সপাটে বসিয়ে দেন চড়!
ঘটনাটি ঘটেছে ভারতে। নয়াদিল্লি লোকসভা আসনের মোতিনগর এলাকায় রোড শো’য়ে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরীওয়াল। ভোটের প্রচারে রোড শো’য়ে বেরিয়ে চড় খেলেন তিনি। শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মাথা খোলা গাড়িতে চেপে এ দিন নয়াদিল্লি লোকসভা আসনের মোতিনগর এলাকায় রোড শো’য়ে বেরিয়েছিলেন কেজরীওয়াল। তখন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকা লাফিয়ে উঠে পড়ে তাঁর গাড়িতে। তাঁর গায়ে ছিল লাল রঙের জামা। গাড়িতে উঠেই তিনি ঝাঁপিয়ে পড়েন কেজরীবালের উপর। তাঁকে সপাটে চড় মারেন।
ওই ঘটনার পর গাড়িতে থাকা ‘আপ’ কর্মীরা টেনেহিঁচড়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তিকে। উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ উদ্ধার করে ওই ব্যক্তিকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়।
আপ-এর টুইট বার্তায় বলা হয়েছে, ‘বিরোধীরাই এই সব করিয়েছেন। এই কাপুরুষোচিত কাজ অত্যন্ত নিন্দনীয়।’ খবর: আনন্দবাজার।
#WATCH: A man slaps Delhi Chief Minister Arvind Kejriwal during his roadshow in Moti Nagar area. (Note: Abusive language) pic.twitter.com/laDndqOSL4
— ANI (@ANI) May 4, 2019