কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

২২ এপ্রিল ২০২৬, ১২:৫৪ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ AM
কামরাঙ্গীরচর এলাকার একটি প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডেরকামরাঙ্গীরচর এলাকার একটি প্রিন্টিং কারখানায় মঙ্গলবার গভীর রাতে আগুনের সুত্রপাত

কামরাঙ্গীরচর এলাকার একটি প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডেরকামরাঙ্গীরচর এলাকার একটি প্রিন্টিং কারখানায় মঙ্গলবার গভীর রাতে আগুনের সুত্রপাত © সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার একটি প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৮ মিনিটে টেকেরহাটি এলাকার চাঁদ মসজিদের পাশে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজারীবাগ স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কর্মীদের প্রচেষ্টায় রাত ১১টা ৫৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর ডাম্পিংয়ের কাজের জন্য ঘটনাস্থলে এখনো হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট অবস্থান করছে। 

তবে এই অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬