বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সাভিসের ৫ ইউনিট

১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ PM
বহুতল ভবনে আগুন

বহুতল ভবনে আগুন © প্রতীকী ছবি

রাজধানীর বনানী এলাকায় একটি ১১তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ওই ভবনের ১১ তলায় আগুন লাগে। একটি কাপড়ের গোড়াউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১তলা ওই ভবনের ওপরের তলায় আগুন লাগে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬