প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব: নাছির

২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ PM
রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল

রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল © টিডিসি ফটো

দেশের  প্রতিটি ক্যাম্পাসে ছাত্রশিবিরকে হাজার হাজার বার গুপ্ত বলব- বলে মন্তব্য করেছেনবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রাম সিটি কলেজে 'দেয়াল লিখন' কে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের উপর ছাত্রশিবির কর্তৃক হামলার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন। 
 
রাত ৯টা ২০ মিনিটে টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মলচত্বর,   সূর্যসেন হল, কলাভবন, মধুর কেন্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাষ্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

এসময় বিক্ষোভকারীরা 'শিক্ষা ও সন্ত্রাস, একসাথে চলে না', 'শিবিরের সন্ত্রাস, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না'সহ নানা স্লোগান দেয়। 

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘দেয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে কোন বাক্য যদি লিখেও থাকে তাহলে তারা পাল্টা একটি দেয়াল লিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেয়াল লিখনের প্রতিবাদে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর উপর তারা হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে।’ 

নাছির বলেন, ‘চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক অবস্থা তুলনামূলক একটু ভালো থাকায় সেখানে দখলদারিত্বের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং ক্যাডারের রাজনীতি সেটি চলমান রেখেছে।’

সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা কবর রচনা করব উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যদি এরকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান তাহলে ছাত্রদলের একজন নেতাকর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে দিবে না। একবার আমরা আপনাদেরকে গুপ্ত বলেছি সেজন্য আপনাদের গায়ে যদি এতো জ্বালা ওঠে। প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব।’ 

সমাবেশে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন,‘শিবির সবসময় যেকোনো বিষয়ে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উশৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই—এটা অন্তর্বর্তীকালীন সরকার না , এটা বাংলাদেশের ৩১ দফা কর্মসূচি প্রণয়নকারী তারেক রহমানের সরকার। আমরা যদি কোন ষড়যন্ত্রের দ্বার উন্মোচিত দেখি, তাহলে ছাত্রদল মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ছাত্রদলের কোনো নেতা কর্মী এবং সমর্থকদের দ্বারা গেস্ট রুম গণরুমের কালচারের কোন সম্পৃক্ততা পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন। আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা করব।’ 

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহসহ আরও অনেকে । 
 
এছাড়াও ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যারয় এলাকায় অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেয়।
 

ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9