পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা

১২ অক্টোবর ২০২৫, ০৩:০১ AM
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা

দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা © সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাতের দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের স্থানীয় প্রশাসন জানায়, তালেবান যোদ্ধারা পাকিস্তানের অন্তত দুটি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের একাধিক পয়েন্টে গোলাগুলি হয়েছে এবং তারা জবাবি হামলা চালাচ্ছেন।

আরও পড়ুন: আল্লাহর নৈকট্য লাভে তাহাজ্জুদ নামাজ সর্বোত্তম—নিয়ম ও ফজিলত

এর আগে শুক্রবার রাতে কাবুলে একটি বিমান হামলা হয়। এতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর এক শীর্ষ নেতাকে লক্ষ্য করা হয় বলে দাবি করা হয়েছে। কাবুল সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: রয়টার্স

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬