নতুন পে স্কেলের জন্য মতামত নিচ্ছে কমিশন, ভারত-পাকিস্তানে কোন স্কেলে দেয়া হয় বেতন ?

ভারতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১৩:১ এবং পাকিস্তানে ৯:১।

০৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে এক দশক পর জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন আগামী ছয় মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করবে। সাধারণ নাগরিক, সরকারি চাকুরিজীবী, সরকারি প্রতিষ্ঠান (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ) কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন/সমিতি বেতন কাঠামো কেমন চায় এখন সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে কমিশন।

ইতোমধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে স্কেল ২০২৬ সালের শুরু (জানুয়ারি/মার্চ/এপ্রিল) থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। তার কথায়, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না।’

এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও গঠিত হয়েছে, ৮ম পে স্কেল কমিশন, সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে নতুন বেতন কাঠামো চালু করতে পারে দেশটি। পাকিস্তানে সর্বশেষ ২০১৭ সালে বেতন স্কেল সংশোধন করা হয়। দেশ দুইটির বেতন কাঠামো পর্যালোচনা করে দেখানো হলো।

ভারতে পে স্কেল

ভারতে বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পান ৭ম পে স্কেলে। দেশটিতে সরকারি চাকুরীজীবীদের জন্য গ্রুপ-সি, গ্রুপ-বি এবং গ্রুপ-এ তিনটি ক্যাটাগরি রয়েছে। তবে বাংলাদেশে গ্রেড-১ কে সর্বোচ্চ এবং গ্রেড-২০ কে সর্বনিম্ন ধরা হলেও ভারতে লেভেল-১ কে সর্বনিম্ন এবং লেভেল-১৮ কে সর্বোচ্চ ধরা হয়। এর মধ্যে গ্রুপ-সি তে (লেভেল-১ থেকে ৫.) অফিস সহায়ক, ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদ, গ্রুপ-বি তে (লেভেল-৬ থেকে ৯) জুনিয়র এক্সিকিউটিভ, সেকশন অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার ইত্যাদি পদ এবং গ্রুপ-এ (লেভেল-১০ থেকে ১৮) আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস), আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের কর্মকর্তা) ও কেন্দ্রীয় সেক্রেটারি, ডিরেক্টর ইত্যাদি পদের কর্মকর্তাদের রাখা হয়েছে।

এক্ষেত্রে ৭ম পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ১৮ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার ৬৬০ টাকা (এক রুপিতে ১.৩৭ টাকা ধরে) এবং সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকা (এক রুপিতে ১.৩৭ টাকা ধরে)। ৮ম পে স্কেল বাস্তবায়ন হলে সবার বেতনভাতা গড়ে ২০ শতাংশ বাড়বে বলে আশা করছেন দেশটির সরকারি কর্মকর্তারতা। এক্ষেত্রে সর্বনিম্ন মূল বেতন হবে ২১ হাজার ৬০০ রুপি, বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার ৫৯২ টাকা (এক রুপিতে ১.৩৭ টাকা ধরে) এবং সর্বোচ্চ ৩ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ১১ হাজার টাকা (এক রুপিতে ১.৩৭ টাকা ধরে)।

পাকিস্তানে পে স্কেল

পাকিস্তানের সরকার সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা করেছে ২০১৭ সালে। এই স্কেল পর্যালোচনা করে দেখা গেছে, পাকিস্তানের মোট ২২টি গ্রেড রয়েছে, যা ভারতের মতোই ক্রম-১ কে সর্বনিম্ন এবং ক্রম-২২ কে সর্বোচ্চ ধরা হয়। ২০২২ সালের স্কেল অনুযায়ী পাকিস্তানের সরকারি চাকুরীজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার ১৩০ রুপি, বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ২৯১ টাকা (এক রুপিতে ০.৪৭ টাকা ধরে) এবং সর্বোচ্চ ৮২ হাজার ৩৮০ রুপি, বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার ৭১৮ টাকা (এক রুপিতে ০.৪৭ টাকা ধরে)। তবে পাকিস্তান সরকারের পক্ষ অ্যাডহক রিলিফ ভাতারা মাধ্যমে বিভিন্ন সময় মূল বেতন বৃদ্ধি করা হয়। সর্বশেষ ২০২৫ সালের এক আদেশে ফেডারেল সরকারের কর্মচারীদের জন্য মূল বেতনের ১০ শতাংশ অ্যাডহক রিলিফ ভাতা দেয়া হয়েছে।

দেশ দুইটির পে স্কেল পর্যালোচনা করে দেখা গেছে, ভারতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১৩:১ এবং পাকিস্তানে ৯:১। এছাড়া আফগানিস্তানে (সর্বনিম্ন ৮ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার আফগানি) ২০:১ এবং ভুটানে ৮:১ (সর্বনিম্ন ১০ হাজার ৫৫০ এবং সর্বোচ্চ ৮৪ হাজার ১৮০ বিটিএন)।

রাজধানীতে মাদ্রাসা ছাত্র অপহরণ করে মুক্তিপণ আদায়, শিক্ষক গ্…
  • ২০ মে ২০২৬
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
আলোচিত একরাম হত্যাকাণ্ডের এক যুগ, রায় হলেও শেষ হয়নি অপেক্ষা
  • ২০ মে ২০২৬
১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081