ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরাইল

০৪ অক্টোবর ২০২৫, ১১:০১ AM
নেতানিয়াহু

নেতানিয়াহু © সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফায় আংশিক সম্মতি জানিয়েছে হামাস। জীবিত ও মৃত সকল ইসরাইলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। একইসঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহও জানিয়েছে তারা। 

হামাসের পক্ষ থেকে ইতিবাচক জবাব আসার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরাইল এখন ‘সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুত।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ চালিয়ে যাব, যাতে যুদ্ধের সমাপ্তি ইসরাইলের  নির্ধারিত নীতিমালার আলোকে হয়—যা ট্রাম্পের যুদ্ধ শেষ করার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

ইতিমধ্যে সেনাবাহিনীকে গাজা দখল অভি্যান বন্ধের নির্দেশনা দিয়েছে ইসরায়েল সরকার। সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি রেডিও’এ খবর প্রচার করেছে। এ বিষয়ে আর্মি রেডিওর  সংবাদকর্মী ডরোন কাদোস বলেন, ইসরায়েলের ‘রাজনৈতিক মহল’ গাজায় চলা সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাদোস বলেন, ‘এর বাস্তবিক অর্থ হলো: (গাজা সিটি) দখলের অভিযান বন্ধ রয়েছে এবং আপাতত এটা স্থগিত করা হয়েছে।’

তবে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের ‘গাজায় প্রাণঘাতী বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করার’ আহ্বানের বিষয়টি উল্লেখ ছিল না। ট্রাম্প বলেছিলেন, ‘ইসরাইলি জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করার জন্য এটি অপরিহার্য।’ এদিকে, প্রস্তাবে হামাসের সাড়া দেওয়ার পর ইসরাইলকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘হামাসের সর্বশেষ বিবৃতি দেখার পর আমার মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত।’

তিনি আরও লেখেন, ‘এখন ইসরাইলকে অবশ্যই অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যেন আমরা সব জিম্মিকে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের করে আনতে পারি; এই মুহূর্তে এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা ইতোমধ্যে যুদ্ধবিরতি প্রস্তাবের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। এই প্রস্তাবের লক্ষ্য শুধু গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘ দিন ধরে প্রত্যাশিত শান্তি স্থাপন।’

সংবাদ সূত্র: আল জাজিরা

গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত, শাশুড়ি আহত
  • ১৬ জুলাই ২০২৬
বিতর্কিত উদযাপন করে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে সত…
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence