ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হামাস, গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ

০৪ অক্টোবর ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২১ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে আংশিক সম্মত হয়েছে হামাস। হামাসের এই সম্মতিকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) হামাসকে প্রস্তাব মেনে নেয়ার সময় বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। রবিববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন তিনি। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

এর কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতির কথা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা।

হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’

চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় দেয়া এক ভিডিওতে ট্রাম্প শান্তি চুক্তির আলোচনায় সহায়তার জন্য কাতার, তুরস্ক, সৌদি আরব, জর্ডান, মিশরসহ কয়েকটি রাষ্ট্রকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ দিন, আমরা দেখব সবকিছু কীভাবে বাস্তবায়ন হয়। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং সুনির্দিষ্ট করতে হবে।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রস্তাব অনুযায়ী, যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যার মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে।

পরিকল্পনা অনুযায়ী হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যার নাম হবে ‘দ্য বোর্ড অব পিস’ বা শান্তি প্রশাসন।

 

গাইবান্ধায় পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • ১৯ মে ২০২৬
গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081