গাজার অভিমুখে আরও ১১ জাহাজ

০৪ অক্টোবর ২০২৫, ০২:০০ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০২:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হাতে প্রথম দফার নৌবহর আটক হওয়ার পরও থেমে থাকেনি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ। এবার আরও ১১টি জাহাজ গাজার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই করতে নতুন করে গঠিত এই বহর খুব শিগগিরই গাজার জলসীমায় প্রবেশ করবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ইতালীয় ও ফরাসি পতাকাবাহী দুটি নৌকা যাত্রা করে। পরে ৩০ সেপ্টেম্বর সেই বহরে যুক্ত হয় ‘কনসায়েন্স’ নামের জাহাজটি। এই বহরই আরও আটটি নৌকার সঙ্গে মিলিত হয়ে ১১টি জাহাজের একটি সমন্বিত বহর গঠন করবে।

আরও পড়ুন: হোটেলে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার আগেই ছাত্রদল নেতার মৃত্যু

এই নতুন উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘থাউজ্যান্ড ম্যাডলিনস টু গাজা’। এতে অংশ নিয়েছেন অন্তত ১০০ জন আন্তর্জাতিক অধিকারকর্মী। ফ্লোটিলা জানায়, তারা যতক্ষণ পর্যন্ত আটক না হন, ততক্ষণ পর্যন্ত এই অবরোধবিরোধী লড়াই চালিয়ে যাবেন।

এর আগে গাজামুখী আন্তর্জাতিক মানবিক সাহায্য বহরের শেষ জাহাজ ‘ম্যারিনেট’ শুক্রবার সকালে গাজার উপকূলে পৌঁছালে ইসরায়েলি সেনারা জাহাজটিতে জোরপূর্বক প্রবেশ করে। সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা জাহাজে উঠে কর্মীদের আটক করে।

প্রথম দফায় প্রায় ৪০টি জাহাজ এবং শতাধিক অধিকারকর্মী নিয়ে গঠিত বহরটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা করেছিল। কিন্তু ইসরায়েলের বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950