সেনাবাহিনীকে গাজা অভিযান বন্ধের নির্দেশ ইসরায়েল সরকারের

০৪ অক্টোবর ২০২৫, ০৯:২১ AM
 ইসরায়েল সেনাবাহিনী

ইসরায়েল সেনাবাহিনী © সংগৃহীত ছবি

ইসরায়েল সেনাবাহিনীকে ‘গাজা দখল অভিযান বন্ধের’ নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি রেডিও’এ খবর প্রচার করেছে।

এর আগে ২০ দফা প্রস্তাবে  হামাস আংশিক সম্মতি জানালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে স্বাগত জানান। একইসঙ্গে ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দেন তিনি।

হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’

ট্রাম্পের এ নির্দেশনার পর ইসরায়েল সরকার এ নির্দেশ দিল।

এ বিষয়ে আর্মি রেডিওর  সংবাদকর্মী ডরোন কাদোস বলেন, ইসরায়েলের ‘রাজনৈতিক মহল’ গাজায় চলা সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাদোস বলেন, ‘এর বাস্তবিক অর্থ হলো: (গাজা সিটি) দখলের অভিযান বন্ধ রয়েছে এবং আপাতত এটা স্থগিত করা হয়েছে।’

আজ  ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিবৃতি দিয়েছে। রয়টার্স বলছে, হামাস ট্রাম্পের প্রস্তাব মেনে সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও পরিকল্পনাটির প্রথম পর্যায়ের ‘তাৎক্ষণিক বাস্তবায়নের’ প্রস্তুতি নিচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার হামাসকে তাঁর প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে। নয়তো হামাসকে ‘নরক যন্ত্রণা ভোগ’ করতে হবে।

এর কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা।

সংবাদসূত্র: আল জাজিরা

গাইবান্ধায় পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • ১৯ মে ২০২৬
গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081