গাজায় অপুষ্টিতে ১ মাসে ১৮৫ জনের মৃত্যু

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ AM
গাজায় অপুষ্টির শিকার শিশুরা

গাজায় অপুষ্টির শিকার শিশুরা © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গত এক মাসে অপুষ্টিতে অন্তত ১৮৫ জনের মৃত্যু হয়েছে। শুধু গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। এদের মধ্যে তিনটি শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি অবরোধের কারণে এ ধরনের মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত উপত্যকায় অপুষ্টিজনিত কারণে মোট ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩০ জন শিশু। বর্তমানে প্রায় ৪৩ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। একই সমস্যায় আক্রান্ত রয়েছেন ৫৫ হাজারের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারী। দুই-তৃতীয়াংশ গর্ভবতী নারী রক্তশূন্যতায় ভুগছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) গত মাসের শেষ সপ্তাহে গাজার কিছু অংশে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা দেয়। সে সময় থেকে এ পর্যন্ত আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৫ জন শিশু।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও অন্তত ৬২ ফিলিস্তিনি। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৩৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৬৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিলেন রাশেদ খান
  • ২৪ আগস্ট ২০২৬
ফুটপাত দখল করে দোকান, মাসে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ …
  • ২৪ আগস্ট ২০২৬
অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারছেন না, কারণ জানালেন অধ্যক্…
  • ২৪ আগস্ট ২০২৬
মদ-স্পিরিট উৎপাদন করে ১৫০ কোটি টাকা মুনাফা কেরুর, চিনিতে লো…
  • ২৪ আগস্ট ২০২৬
দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬