বিমান দুর্ঘটনায় পা‌কিস্তান প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

২১ জুলাই ২০২৫, ১০:০৮ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১২:৪৪ PM
শেহবাজ শরীফ

শেহবাজ শরীফ © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পা‌কিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সোমবার (২১ জুলাই) পা‌কিস্তানের প্রধানমন্ত্রী তার এক্স হ‌্যান্ডেলে এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেছেন।

শেহবাজ শরীফ বলেন, ঢাকায় মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখ প্রকাশ কর‌ছি। আমার হৃদয় নিংড়ানো সমবেদনা বাংলাদেশের মানুষের জন‌্য, বিশেষ করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য।

এই ক‌ঠিন সময়ে পাকিস্তান সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি পোষণ করছে বলেও জানান শেহবাজ শরীফ।

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬